কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মির্জা ফখরুল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মির্জা ফখরুল। ছবি : কালবেলা

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। খবর পেয়ে সোমবার (৮ জুলাই) সকাল থেকেই নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে দুপুর একটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এরপর দুপুর দেড়টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরে রিজভী কালবেলাকে জানান, তিনি যখন হাসপাতালে যান তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন। পরে তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। খালেদা শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে মনে করেন রিজভী।

জানা যায়, রোববার (০৭ জুলাই) গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে আজ সোমবার (০৮ জুলাই) ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X