কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা একটি নতুন বাংলাদেশ চাই : মির্জা ফখরুল 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাই একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, সাম্য ও মানবাধিকারের মাধ্যমে দেশ গঠন করতে চাই।

আজ সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে আমরা স্বস্তির হতে দিব।

গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। নতুন করে গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করেছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী কোনো গোলযোগের সঙ্গে জড়িত নয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো. আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, কেন্দ্রীয়সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X