কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ এখন আফসোস লীগ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মানুষ এখন ‘আফসোস লীগ’ বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগের মধ্যে এ দেশের মানুষের সহায় সম্পদ লুট করার একটা প্রবণতা রয়েছে। কিন্তু সেটা এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কাফরুলে থানা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে রিজভী এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের এক অভিনেত্রী কয়েক দিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে। কারণ ওই ব্যক্তি এ দেশের গণতন্ত্র হত্যা করেছে। এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা। এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণকে সমর্থন করে না।

তিনি বলেন, বিএনপি ভদ্রলোকদের দল। বিএনপি জনগণের দল, বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি গুণ্ডাপাণ্ডাদের দল না, বিএনপি সন্ত্রাসীদের দল না। বিএনপি বিগত ১৫ বছরে সীমাহীন অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে, তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে, তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে তাদের এই সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়া কয়েক দিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই। আমরা শান্তির সমাজ তৈরি করব। শেখ হাসিনা যেসব তৈরি করেছিলেন বাড়িঘর দখল, গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া- এটাই ছিল শেখ হাসিনার ১৫ বছরের আওয়ামী সংস্কৃতি। এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না।

আকরাম হোসেন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, জাকির হোসেন, তালুকদার রুমীসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে রিজভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১০

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১১

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১২

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৩

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৪

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৫

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৬

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৭

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৮

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৯

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

২০
X