কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবারের পাশে জেডআরএফ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পাশে জেডআরএফ। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পাশে জেডআরএফ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা অধীনস্থ তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারেক রহমানের সহমর্মিতা ও শুভেচ্ছা পৌঁছে দেন। তারা বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবার জন্য দোয়া কামনা করেন। যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আক্কেলপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X