কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতের পর জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা
সাক্ষাতের পর জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা

জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৬ আগস্ট) জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে পৌঁছালে জাপা চেয়ারম্যানকে স্বাগত জানান জার্মান রাষ্ট্রদূত।

জার্মান রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন জি এম কাদের। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা।

বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কথা হয়েছে এসময়ে। আন্তরিক আমন্ত্রণের জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানকেও ধন্যবাদ জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা এবং জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারনুলা নুজহাত উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X