কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা যায়, রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X