কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতারা। ছবি : কালবেলা
রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতারা। ছবি : কালবেলা

ঢাকা সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতারা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সাক্ষাৎ হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, বিএনপির চেয়ারপারসনের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। অন্যদিকে তিমুর লেস্তের পররাষ্ট্রমন্ত্রী বেন্ডিটো ফ্রেইটাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সফরে আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এ ছাড়া তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X