বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ এএম
অনলাইন সংস্করণ

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

হাজী মোহাম্মদ সেলিম। ছবি : সংগৃহীত
হাজী মোহাম্মদ সেলিম। ছবি : সংগৃহীত

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইমান সেলিম। তার আরেক ছেলে ইরফান সেলিম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুই ভাইও পলাতক রয়েছেন। ৫ আগস্টের পর পুরান ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তারাও আসামি বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X