মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হামলার ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দলের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। ষড়যন্ত্রকারীরা সবসময় ওৎ পেতে বসে আছে। আর এ কারণে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। বর্বরোচিত কায়দায় তারা সাধারণ জনগণকে গুরুতর আহত করছে।

বিবৃতিতের আরও বলা হয়, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী দুষ্কৃতকারীদের দ্বারা গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার ওপর নিষ্ঠুর হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা তারই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য সাধারণ জনগণসহ দল-মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

আফরোজা আব্বাস এবং সুলতানা আহমেদ এক বিবৃতিতে, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার ওপর হামলা ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X