কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সহায়তা করতে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।

পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কিন্তু গণআন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে- এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেসারুল হক, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১০

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১১

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১২

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৪

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৫

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৮

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৯

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

২০
X