কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার হাসিনা : দুদু

জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। আমাদের নেতা প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল। তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী ও তার দলের নেতারা জীবন দিয়ে দেশের সর্বভৌমত্ব রক্ষা করেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুদু বলেন, বিএনপি সব শ্রেণির দল। এই দল কষ্টের সময় যেমন মানুষের পাশে থাকে তেমনি আনন্দের সময়ও পাশে থাকে। এই দল শেখ হাসিনার বিরুদ্ধে ১৬-১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে জাসাস, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্যাতন, জেল-জুলুম-গুমের শিকার হয়েছেন। অসংখ্য মানুষ আহত-নিহত হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এখন পরিসমাপ্তি হয়েছে। ছাত্র-জনতার যে লড়াই সেই লড়াইয়ে মানুষ মুক্ত হয়েছে। যারা আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত দান করেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আজ এখানে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কথা মনে পড়ছে। এ ছাড়াও অনেকের কথা মনে পড়ছে। তারা পরকালে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। তারপরও আমাদের এই দলটাকে শক্ত করে অতীতের মতো আঁকড়ে ধরে রাখতে হবে।

জাসাস নেতাদের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, জাসাস এর এ উদ্যোগকে সাধুবাদ জানাই। গরিব মানুষদের এ সাহায্য এটাই শেষ নয়, চলমান থাকবে। কারণ বিএনপিসহ তার অঙ্গসংগঠনগুলো সব সময় গরিব মানুষের পাশে থেকেছে এবং থাকবে।

গেন্ডারিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গেন্ডারিয়া থানা মহিলা দলের সভানেত্রী হাসি, জাসাসের দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুর রাজী, বিএনপির নেতা জাফর, শরিফুল, মকবুল হোসেন, সোহাগসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X