কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করল ছাত্রদল

জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। যাতে ৩০ জন ছাত্রনেতা অংশ নেন।

এ সময় রাজু আহমেদ বলেন, বিগত দিনে শেখ হাসিনার আমলে অযত্ন অবহেলা এবং অরক্ষিত ছিল শহীদ জিয়ার সমাধি। এমনকি জিয়ারত কিংবা শ্রদ্ধা নিবেদন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর রহমতে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সাংগঠনিক দায়িত্ববোধের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছি।

রাজু আহমেদ বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইন্টারন্যাশনাল হলের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক রানা আহামেদ, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজের ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিষয়ক সহ-সম্পাদক ইনজাম শাওন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাইসুল ইসলাম মারুফসহ হাবিব, নাইম, রাকিব, মুকিত, কুশলসহ আরও ৩০ জন ছাত্রনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X