কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে : নয়ন

‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে পথসভা। ছবি : সংগৃহীত
‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে পথসভা। ছবি : সংগৃহীত

বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে বলে জানিয়েছেন দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (২১ অক্টোবর) নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার অন্য কোনো পথ বিএনপি চিন্তা করে না, বিএনপি সে পথ চিনেও না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা।

তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ চাই। ফ্যাসিবাদ চলে গেছে। কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাহলে শহীদদের স্বপ্ন ব্যর্থ হবে। নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা- স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো অবস্থাতেই মোটরসাইকেলের শোভাযাত্রা করবেন না। কোনো প্রকার চাঁদাবাজি-দখলবাজিতে জড়িয়ে পড়া যাবে না।

এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নীলফামারী জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X