কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১১:১৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ : আবু হানিফ 

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদর উপজেলার দলীয় কার্যালয় উদ্ভোধনের সময় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদর উপজেলার দলীয় কার্যালয় উদ্ভোধনের সময় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা

আগমী নির্বাচনে গণঅধিকার পরিষদ ট্রাক মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদর উপজেলার দলীয় কার্যালয় উদ্বোধন ও সদর উপজেলা যুব অধিকার পরিষদ কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সদর উপজেলার যুব অধিকার পরিষদের আহ্বায়ক মনোনীত হয়েছেন আবু তালহা আকাশ ও সদস্যসচিব হয়েছেন মো. লোকমান।

আবু হানিফ বলেন, একটা বিষয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, তাদের বলব বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। গণঅধিকার পরিষদ ২-৪টি আসনের জন্য রাজনীতি করে না। গণঅধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই ২০২৪ এর বিপ্লবের পটভূমি রচিত হয়েছে গত ১৫ বছরে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ গত ১৫ বছর সংগ্রাম করেছে। অবশেষে ২৪ এ ছাত্র জনতার হাত ধরে মানুষ সফল হয়েছে। আমরা ৭১ সালে পাকিস্তানের হাত মুক্তি পেয়েছি কিন্তু গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছে। বাংলাদেশের মানুষের এখন বড় সংগ্রাম ভারতের আধিপত্য থেকে মুক্তি লাভ। ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাখা যাবে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে। ৫ আগস্টের আগে সবার মাঝে ঐক্য ছিল, বর্তমানে সেই ঐক্যে ফাটল ধরেছে। আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হানিফ বলেন, গণঅভ্যুত্থানে গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই তুলনায় তারা আড়াই মাসে তেমন সফলতা দেখাতে পারছে না। এমনকি উপদেষ্টাদের অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এখনো প্রশাসন সঠিকভাবে ফাংশন করতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীরা অনেকই ধরা-ছোঁয়ার বাহিরে। তাদের দ্রুত সময়ে আটক করতে হবে। আড়াই মাস পেরিয়ে গেলেও আহত অনেকেই চিকিৎসা পায়নি, এমনকি নিহত কিংবা আহতদের পরিবার তেমন আর্থিক সহযোগিতাও পায়নি। স্বাস্থ্য উপদেষ্টা কেন এই কাজ করতে পারছে না, এটা জবাবদিহি করতে হবে। উপদেষ্টাদের মনে রাখতে হবে, জনগণ তাদের যেভাবে বসিয়েছে, সেভাবে তাদের সরাতেও পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাহিদ ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X