কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : টুকু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘খুনি’ হাসিনা মানবতাবিরোধী গণহত্যার জন্য অনুশোচনা না করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অপচেষ্টা করছেন।

শনিবার (৯ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে হত্যা, খুন, গুম, অপহরণ ও আয়নাঘরের মাধ্যমে বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতে পরিণত করা হয়েছিল। তাই পতিত স্বৈরাচার-ফ্যাসিবাদী অপশক্তিকে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। কারণ বিএনপি জনগণের দল। মানুষের হৃদয়ে বিএনপি ও জিয়া পরিবারের অবস্থান। তাই কোনো প্রকার ষড়যন্ত্র ও অপচেষ্টা করে বিএনপিকে দমানো যাবে না। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কোনো কিছু করা যাবে না। এটি জনগণ মানবে না।

সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান- যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, ভাতের অধিকার ফিরে পাবে এবং মুক্তভাবে কথা বলা ও চলাচলের অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের অনেকে এখনো দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। সরকারকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র করছে। তাই সজাগ থাকতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- দলের সহসাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X