কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অভ্যুদয়ের প্রথম লগ্ন শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল : যুবদল সভাপতি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত

স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের প্রথম লগ্ন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অপরিসীম অবদান রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবদল সভাপতি এ কথা বলেন।

সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ দিন চট্টগ্রামে কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, খাল কাটা কর্মসূচি, স্বনির্ভর বাংলাদেশ, কৃষি বিপ্লব এবং জনশক্তি রপ্তানিতে শহীদ জিয়ার ব্যাপক অবদান রয়েছে। তার সংক্ষিপ্ত শাসনামলে বিশ্বের দরবারে দেশকে পরিচিত করেছেন সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে।

তিনি বলেন, অনেকেই জানেন না যে, ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদান রয়েছে। কৃতিত্ব ও কীর্তির মাধ্যমে তিনি নিজেকে একজন ক্ষণজন্মা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। প্রকৃতপক্ষে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন।

যুবদল সভাপতি বলেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন বাংলাদেশের মানুষ অনিশ্চয়তা এবং অন্ধকার জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন সাহসী কণ্ঠে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

এসময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাস রচনা করে গেছেন। তার সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। আমরা চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বর্ণাঢ্য কর্মযজ্ঞ নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে। গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে অনেক অন্যায় হয়েছে, তার মধ্যে বড় অন্যায় ছিল ইতিহাস বিকৃত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য সমস্ত পাঠ্যপুস্তক থেকে তার নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অঙ্কিত রয়েছে, এটা কখনও বাদ দেওয়া সম্ভব হবে না।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X