কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া মেডিকেলে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা
আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ‘Radial Angiography and Career Development’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখেন ঢাকার বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল, যিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেলের নতুন ক্যাম্পাসের অসাধারণ নির্মাণশৈলীর ইতিহাস সবার সামনে তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবীব রোজ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. শাহ্ মো. শাহজাহান আলী, বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান, রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জহুরুল হক, টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো ইউনুস আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্বশেষে কুইজ টেস্ট ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ মান উন্নয়নে সকল ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X