কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’

বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক গণহত্যাসহ হেফাজতের সব মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানান তিনি।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, শেখ হাসিনা সরকার ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের বিচার করা। দেশের যত টাকা বিদেশে পাচার করা হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে অভিযুক্তরা বেকসুর খালাস ও ন্যায় বিচার পেয়েছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী মতের লোকদের গুম-খুন, হামলা মামলা ও তাদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। জুলাই আগস্টে ছাত্র-জনতা আন্দোলনে গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরেছেন এবং দেশের ক্রান্তিকালে দেশ পরিচালনায় রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। এই জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, শাপলা চত্বরের গণহত্যাসহ সব গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ পতিত সরকারের সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X