কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক ছাত্রদল নেতা

হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ । ছবি : কালবেলা
হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ । ছবি : কালবেলা

মোহাম্মদপুর থানা সাবেক ছাত্রদল নেতা হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১২টায় মিছিলটি মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোহাম্মদ রিপন।

তিনি বলেন, এক সময়ে বিএনপির ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়া নেতা ইমামুল হাসান হেলাল ভাই আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তার জীবনের মূল্যবান সময় কারাগারে কাটিয়েছেন। স্বৈরাচার সরকারের পতনের পর জেল থেকে ছাড়া পেয়ে এখনো তাদের দোসরদের নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে আসার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা বিএনপির সব নেতাকর্মী তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল শিকদার বাপ্পি, কেন্দ্রীয় সংসদ যুবদলের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল এবং বিএনপি নেতা খাইরুল ইসলাম কামালসহ মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X