কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৭৯ জেলেকে ধরে নেওয়ায় জামায়াতের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সুন্দরবন এলাকা থেকে বাংলাদেশি দুটি ফিশিং বোট নাবিকসহ এবং ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। অন্যায়ভাবে ধরে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্ট গার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে ও নাবিকসহ এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামক দুটি অত্যাধুনিক ফিশিং বোট অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উসকানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার ওপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোর্ডসহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X