কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, যোগ দেননি কর্নেল অলি

ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত থাকেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে যোগদান না করার বিষয়টি লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই রাষ্ট্রপতির অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এর আগে গত ৪ ‍ডিসেম্বর দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার (৩ ‍ডিসেম্বর) রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ড. রেদোয়ান আহমেদ।

প্রবেশপথে খোঁজ নিয়ে তারা জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X