কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির অনুষ্ঠানে ফোন হারালেন মির্জা আব্বাস

রাষ্ট্রপতির অনুষ্ঠানে ফোন হারালেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবসে উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে মির্জা আব্বাস নিজের চেয়ারের পাশের একটি চেয়ারে ফোন রেখেছিলেন। পরে আর তিনি ফোনটি খুঁজে পাননি।

তিনি জানান, বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে অবহিত করা হয়েছে।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।

অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ না দিলেও বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যোগ দেয়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, নাসির উদ্দিন অসিম ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X