কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়’

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে গোষ্ঠী বিশেষ বস্তিবাসীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয় বরং সবগুলোর ছিল রহস্যজনক। তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। ব্যর্থতায় সরকারের কার্যকারিতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মহানগরী আমির অগ্নিকবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি তাদের ক্ষয়-ক্ষতি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সেলিম উদ্দিন বলেন, গণমানুষের সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পরও আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এগিয়ে এসেছি। আমরা সাধ্যমতো দুর্গতদের পুনর্বাসনেরও চেষ্টা করব। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াতে সকল রাজনৈতিক দল সহসমাজের সামর্থ্যবান মানুষদের খোলা মন নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, ‘রাজনীতি মানুষের জন্য’ একথা বলেই রাজনীতিবিদদের দায়িত্ব শেষ করলে চলবে না বরং তা বাস্তবে প্রমাণ করতে হবে। কোনো রাজনৈতিক দল মানুষের জন্য কল্যাণকামী সেদিকে সবাইকে খেয়াল রাখা উচিত। যারা কথা ও কাজের মধ্যে মিল রাখেন না তারা অবশ্যই ধোঁকাবাজ। তাই ধোঁকাবাজদের সম্পর্কে সকলকে সব সময় সতর্ক থাকতে হবে। জামায়াত কথায় নয় বরং কাজে বিশ্বাসী। আমরা অগ্নিদুর্গতদের জন্য সব ধরনের সহযোগিতা দেব এবং তাদের জন্য গৃহনির্মাণের চিন্তাও আমাদের রয়েছে। যাতে তারা বস্তি ছেড়ে স্বস্তিদায়ক পরিবেশে জীবন অতিবাহিত করতে পারেন। তিনি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে জামায়াতে হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় মহানগরী আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X