শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সবকিছু পুইড়্যা যাগ, আমার মা তো আছে!’

গতকাল রোববার রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। ছবি : সংগৃহীত
গতকাল রোববার রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। ছবি : সংগৃহীত

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে গতকাল রোববার আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা মানুষজনের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় অনেককেই বিলাপ করতে দেখা যায়। কিন্তু এ সময় দেখা যায় ছোট্ট একটা মেয়ে মাথায় একটি ব্যাগ নিয়ে হাসিমুখে হেঁটে যাচ্ছে। কষ্টের মাঝেও শিশুটির হাসিমুখে বলা কথাগুলো এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সব কিছু পুড়ে ছাই হওয়ার পরও হাসির কারণ জানতে চেয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়েটি বলে, ‘হাসমু না, আমার মা বাঁচছে এডাই বেশি আর কিচ্ছু লাগতো না। সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে!’

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইশর বেশি ঘর পুড়ে যায়। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একশর মতো ঘর ভেঙে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান জানান, বস্তিতে আগুনে ৪০-৫০টার মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X