নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খায়রুল হকের বিচার চাই : মুরাদ

বক্তব্য রাখছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) ধামরাইয়ের আমতা, বালিয়া এবং চৌহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বালিয়া বাসস্ট্যান্ডের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, খায়রুল হক বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বাংলাদেশে অশান্তির মূলে ছিল এই রায়।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুরাদ বলেন, এক যুগের বেশি সময় এই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতা-কর্মী প্রাণ দিয়েছে। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করে। তারেক রহমানের নেতৃত্বে ভারতের এসব আগ্রাসনের জবাব দেওয়া হচ্ছে। ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আসিফুর রহমান মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- স্থানীয় নেতা দেলোয়ার হোসেন, এমএ জলিল, আনসার আলী, খন্দকার আইয়ুব, খন্দকার আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, লোকমান দেওয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X