কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে হেয় প্রতিপন্ন করেছে। এমন বক্তব্য স্বাস্থ্যসেবার প্রতি জনসাধারণের আস্থাকে সংকোচিত করে। আমরা অবিলম্বে ড. আসিফ নজরুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও, প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতালসমূহে বাংলাদেশের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে ডেঙ্গুর প্রকোপ পর্যন্ত নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও, চিকিৎসকরা তাঁদের সেবা ও মানবিকতার পথ থেকে পিছপা হননি।

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, এছাড়াও গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এদেশের চিকিৎসকরা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় প্রদান করেছিলেন। চাকুরি হারানোর ঝুঁকি, পুলিশি হয়রানি সত্ত্বেও চিকিৎসকরা এদেশের ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানে চিকিৎসকদের এক বিশাল অবদান থাকার পরও গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক চিকিৎসকদেরকে অপমান করা এক বিরাট অন্যায়।

তারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য। তবে সেটি হতে হবে তথ্যনির্ভর ও সম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমানিত করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সর্বোপরি, মেধাবী তরুণদেরকে চিকিৎসাসেবার মতো মহান পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

আমরা আসিফ নজরুলকে তাঁর বক্তব্যের একটি ব্যাখ্যা এবং দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা দাবি জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ চিকিৎসাসেবা পেশার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একইসাথে স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। কিন্তু, চিকিৎসা পেশা নিয়ে অবমাননাকর বক্তব্য এবং চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করার যেকোনো উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাবে ড্যাব; প্রয়োজনে পেশাগত মর্যাদার রক্ষায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে। ###

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১০

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১১

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১৩

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৪

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

১৫

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

১৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

১৭

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

১৮

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

১৯

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

২০
X