কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে : রহমাতুল্লাহ

বরিশালের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতা রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশালের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতা রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বরিশালে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় রহমাতুল্লাহ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীসহ ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করেছে। আর রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা করে জায়গা-জমি দখল করেছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাদের বারবার ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। অথচ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কখনো কোনো ধর্মকে ব্যবহার করে না।

তিনি আরও বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সেই ব্যবস্থার ওপরে গুরুত্বারোপ করেছে। কারণ, বিএনপি বিশ্বাস করে, সংবিধান সব ধর্মাবলম্বীর সমানভাবে অধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে তাদের অধিকারে যারা বাধা প্রদান করে, তারাই হচ্ছে ধর্মবিরোধী গোষ্ঠী। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে।

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুর রহমান রিপন, মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক কানু সাহা, কাশীপুরের বিশ্বাস বাড়ি দুর্গামন্দিরের সভাপতি অরুণ মিস্ত্রি, শ্রীশ্রী জয় দুর্গা ও কামেশ্বর মাতা মন্দিরের সভাপতি জগদীশ চন্দ্র বৈদ্য, কলস গ্রামের সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের উপদেষ্টা স্বপন কুমার রায়, তাপস কুমার রায়, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়, জয়ন্ত লাল (যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট), রিপন মজুমদার (সভাপতি, রাধা গোবিন্দ মন্দির স্ব-রোড), সুজন বসু (সাধারণ সম্পাদক, কালীগঞ্জ বাজার সার্বজনীন পূজামন্দির), অনিক দেবনাথ, পিন্টু দাস (সাধারণ সম্পাদক, সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির) প্রমুখ।

এ ছাড়া বরিশাল জেলা অটো টেম্পো ও আলফা মাহিন্দ্রা মিশুক এলপিজি-সিএনজি থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, শ্রমিকদের কোনো কল্যাণে নয়, দলীয় স্বার্থে বিভিন্ন সময় শ্রমিকদের দিয়ে ফায়দা লুটেছে পতিত আওয়ামী লীগ। অথচ তাদের কল্যাণ ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত করে শ্রমিকদের মানসম্মত অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় শ্রমিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির তেজগাঁও ১০নং ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. নান্না তালুকদার, বরিশাল মহানগর ও জেলা থ্রি-হুইলার শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম টিপু, আমির সরদার, ফায়জুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X