কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন সেই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়। আমরা অনেকেই মনে করছি আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি, কিন্তু না- আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি।

তিনি লেখেন, এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ না থাকি, আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করি, তবে আমরা চূড়ান্ত বিজয় থেকে ছিটকে পড়ব। তাই গণঅভ্যুত্থান শক্তির মধ্যে সর্বাত্মক ঐক্য অপরিহার্য।

তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারে। এজন্য তিনি বিপ্লবী শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান।

রাশেদ খাঁন আরও লেখেন, আমাদের কেউ যদি লক্ষ্যচ্যুত হয়, তবে বাকিদের দায়িত্ব হবে তাকে চূড়ান্ত বিজয়ের পথে আহ্বান করা, ঐক্যবদ্ধ রাখা। মনে রাখতে হবে- চূড়ান্ত বিজয় ছাড়া আপনি, আমি কেউই নিরাপদ নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

এমপির পরিদর্শন কক্ষের মেরামত ব্যয় ১৬ লাখ

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

১০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১১

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১২

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১৩

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৪

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৫

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৬

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৭

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৮

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৯

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

২০
X