কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৪ বার রক্তদান করলেন ছাত্রদল নেতা তারিক

মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জীবনের অন্যতম মহৎ দায়িত্ব হিসেবে রক্ত দানকে তুলে ধরছেন। এ পর্যন্ত তিনি ৪৪ বার রক্তদান করেছেন। সর্বশেষ শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি একজন রোগীর জন্য রক্ত দিয়েছেন এবং এর মাধ্যমে ৪৪ বার রক্তদানের মাইলফলক স্পর্শ করেন।

জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক দান নয়, এটি জীবনের প্রতি আমাদের দায়িত্বও বটে। যতদিন সুস্থ থাকব, ততদিন রক্তদান চালিয়ে যেতে চাই। এটি আমাকে আনন্দ দেয় এবং আশা করছি অন্যদেরও অনুপ্রাণিত করে।’

ছাত্রদল নেতার এই উদ্যোগ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সহস্রাধিক সংকটাপন্ন রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন। তার কর্মসূচি অনুযায়ী, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, শয্যার ব্যবস্থা, আইসিইউ ও সিসিইউ ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অসচ্ছল রোগীদের আর্থিক সহযোগিতাও করেছেন তরুণ এই ছাত্রনেতা।

তরিকুল ইসলাম তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। শৈশব থেকেই সমাজসেবার প্রতি তার আগ্রহ ছিল; আর সেই আগ্রহই তাকে রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখার ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে থাকেন।

তারিক বলেন, ‘রক্তদানের ক্ষেত্রে নিয়মিত থাকা খুব জরুরি। এটি শুধু অসহায় রোগীদের জীবন বাঁচায় না, বরং সমাজেও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। যারা এখনো রক্তদান করেননি, তাদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।’

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X