বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’-কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সময়’-এ ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কালবেলাকে মির্জা ফখরুল বলেন, পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি। তিনি বলেন, প্রশ্নই আসে না।

জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নিইউয়র্ক থেকে মির্জা ফখরুল কালবেলাকে বলেন, ‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি।

এ ঘটনায় মির্জা ফখরুল আওয়ামী লীগের সমালোচনা করে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

মির্জা ফখরুল তার পোস্টে আরও লেখেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তারা সেখানে বিক্ষোভ করেন।

সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা ‘জয় বাংলা’সহ অন্যান্য স্লোগান দেন। এ সময় নিউইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় সময় বেলা একটা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা সমবেত হয়েছিলেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দেন।

এদিকে আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X