শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপার মানববন্ধনে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপার মানববন্ধনে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপার মানববন্ধনে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না, এটা শুধু এক আনুষ্ঠানিকতা। বিএনপি গণভোটে রাজি ছিল না। এখন ঠিকই রাজি হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায়। একই দিনে দুই ভোট হলে গ্রামাঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কার্যক্রম সম্পন্ন করা দুরূহ হয়ে যাবে। প্রতীকনির্ভর জাতীয় নির্বাচন মুখ্য এবং প্রশ্ননির্ভর গণভোট গৌণ হয়ে যাবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না। কথা বার্তা পরিষ্কার, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে ওই আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে।

রাশেদ প্রধান বলেন, বিএনপির বড় নেতারা এতদিন বলেছে পিআর কী জিনিস তা নাকি তারা বুঝে না। গতকাল বিএনপির আরেক বড় নেতা বলেছেন, পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে। আপনারা নাকি বুঝেনই না পিআর পদ্ধতি কী, তাহলে আগামী নির্বাচিত সংসদে সিদ্ধান্ত নিবেন কীভাবে? জাগপা ছোট দল, আমরা ১-২ শতাংশের হিসাব করি। আপনারা উচ্চ কক্ষের প্রতিনিধি ঠিক করছেন, ৪ কোটি বেকারকে ক্ষমতায় এসে চাকরি দিচ্ছেন, আপনারা এত জনপ্রিয় দল পিআর পদ্ধতিতে ৫১% ভোট পেতে ভয় পাচ্ছেন কেন? আপনারা বলেন জনগণ পিআর পদ্ধতি বুঝে না, আসেন পরীক্ষা হয়ে যাক। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটে পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে প্রশ্ন রাখুন। বাংলাদেশের জনগণ যেই রায় দিবে তাই মাথা পেতে নেব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করেন। দল হিসেবে আওয়ামী লীগের মতোই তাদের বিচার শুরু করেন। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসনকে পরিবর্তন করতে পারেন নাই। এর মধ্যে বিভিন্ন জায়গায় বিএনপিপন্থিদের নিয়োগ দিয়েছেন। এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না। প্রশাসনকে রদবদল করতে হবে। আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডে, পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত হতে হবে।

জাগপার মানববন্ধনে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, ৫ আগস্টের পর রাজপথে আন্দোলন করতে হবে এটা বুঝতে পারি নাই। ৭টি দল বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছে। আগামী নির্বাচন পিআর পদ্ধতি এবং একমাত্র পিআর পদ্ধতিতেই করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

এদিকে জাগপার ৭ দফা দাবি নিয়ে দেশের ৭ বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামে প্রেসিডিয়াম মেম্বার এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম মেম্বার মো. শামীম আক্তার পাইলট, সিলেটে সাংঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ময়মনসিংহে যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, রংপুরে জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ, বরিশালে জেলা সহসমন্বয়ক মনিরুজ্জামান মনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১০

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১১

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১২

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৩

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৪

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৫

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৬

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৭

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৮

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৯

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

২০
X