কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ
ছবি : সংগৃহীত

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জাগপা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে আবারও দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হলে কোনো দল বা সরকারকে ছাড় দেওয়া হবে না।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশে দেড় কোটি যুবক অংশগ্রহণ করেছে। জুলাই সনদের আইনি বাস্তবায়নে তালবাহানা করলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না। মরহুম শফিউল আলম প্রধানের প্রতিষ্ঠিত জাগপা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ প্রধানের নেতৃত্বে জাগপা প্রথম সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে দেশের সকল সংকটে জাগপা ও আপ বাংলাদেশ এক সাথে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।

এ সময় জাগপা ও আপ বাংলাদেশের নেতারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাগপার পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

অন্যদিকে আপ বাংলাদেশের পক্ষ থেকে প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আহম্মদ করিম চৌধুরী, দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, সদস্য সচিব উত্তর নাকিবুর রহমান, যুগ্ম প্রধান ফিন্যান্স সাইফুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ নাসের, ফাইনান্স কমিটি প্রধান মীর সিবগাতুল্লাহ তকি অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X