কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে : নুর

প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে : নুর
কথা বলছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে বলে মনে করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন নুরুল হক নুর।

সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’

তাই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি।

নুর বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।

এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় গণঅধিকার পরিষদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X