কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন, উনি (তারেক রহমান) কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কি না, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।’

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X