কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। ছবি: সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সভায় অংশ নেন ১০১ জন সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তারেক রহমান বলেন, আম্মার সময় আপনি ডিজিএসএসএফ ছিলেন, রুমি সাহেব। একটি মিছিলে আমি আপনার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি করেছিলাম। সেই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, বহুদিন তিনি সুযোগ খুঁজছিলেন রুমি সাহেবের সঙ্গে দেখা করার জন্য, আজ তা সম্ভব হয়েছে।

তিনি তার মা, বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও উল্লেখ করে বলেন, আম্মা অসুস্থ ছিলেন, তবুও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যান। অসুস্থতার পরও তার মানসিক শক্তি পুরোপুরি বজায় ছিল। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, জিয়া পরিবার এবং সামরিক বাহিনীর সম্পর্ক কেমন।

তারেক রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারের সময় বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে কিছু নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছিল। তবে আজকের এই সভায় বিষয়টি পরিষ্কার হয়েছে। আমি একটি ব্যক্তিগত পারিবারিক ঘটনার মাধ্যমে সকলকে এটি বোঝানোর চেষ্টা করেছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লে. কর্নেল (অব.) শামসুজ্জোহা, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্নেল (অব.) হারুনুর রশিদ, এয়ার কমডোর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, কর্নেল (অব.) জগলুল, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান ও মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X