কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেওয়া এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডা. জাহিদ জানান, যদিও তিনি আশাবাদী যে খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হবেন, তবে তার বয়স ও দীর্ঘ সময়ের অনিয়মিত চিকিৎসার কারণে শারীরিক জটিলতা তৈরি হয়েছে। এজন্য তিনি বর্তমানে কিছুটা কঠিন সময় পার করছেন।

ডা. জাহিদ আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার তদারকি ও খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা সীমিত হয়ে গেছে। এই কারণে বিদেশে স্থানান্তর করার মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখছেন এবং চিকিৎসার তদারকিও করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X