কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. আউয়াল

বক্তব্য রাখেন ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি : কালবেলা

ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, নিজের কটূক্তিকারীর মুক্তি চেয়ে মানবিকতা ও উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে ঢাকা-৯ আসনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডা. আউয়াল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতদিন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সে সময় কেএম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কটূক্তি করে গ্রেপ্তার হলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাকে মুক্তির দাবি জানাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তাৎক্ষণিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, একজন রাজনীতিক নিজের কটূক্তিকারীরও মুক্তি চান- বাংলাদেশের রাজনীতিতে এমন নজির আগে কখনো দেখা যায়নি। এটি উদার ও মানবিক রাজনীতির অনন্য উদাহরণ।

ডা. আউয়াল আরও বলেন, জামায়াত একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আওয়ামী লীগ ’২৪ এর গণআন্দোলনে ছাত্র-জনতা হত্যা করেছে। অতীতে এমন বড় বড় অপরাধ সংঘটিত হলেও অনেক রাজনৈতিক নেতা কখনো জনগণের কাছে দুঃখ প্রকাশ করেননি। কিন্তু তারেক রহমান জনগণের সামান্য ভোগান্তির জন্যও দুঃখ প্রকাশ করেছেন, যা তাকে মহিমান্বিত করেছে।

তিনি বলেন, তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের জন্য ৩১ দফা প্রস্তাবনা দিয়েছেন। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ডের মতো বাস্তবভিত্তিক কর্মসূচির মাধ্যমে।

ছাত্রদল নেতা আউয়াল বলেন, ক্ষুধার্ত মানুষ বিমূর্ত রাজনৈতিক দর্শন বোঝে না। তারা বোঝে খাবার, চিকিৎসা ও নিরাপত্তা। ৩১ দফা সেই বাস্তব চাহিদার প্রতিফলন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা পারিবারিক ও সামাজিক নির্যাতন থেকে সুরক্ষা পাবে, তাদের মর্যাদা নিশ্চিত হবে। হেলথ কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি কমবে।

ডা. আউয়াল আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছাত্র রাজনীতির নতুন দিকনির্দেশনা দিয়েছে। অতীতের ফ্যাসিবাদী ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি আর চলবে না।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের রাজনীতির ধারা বদলাতে হবে। জনগণের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদারসহ থানা ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X