কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ এএম
অনলাইন সংস্করণ

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মনোনয়নপত্র জমা দেন এমএএইচ সেলিম। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দেন এমএএইচ সেলিম। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম (সিলভার সেলিম)।

সোমবার (২৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার হাতে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পূর্বে শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের ধাম পুণ্য ভূমি শ্রীধাম ওরা কান্দি’র ঠাকুর বাড়িতে যান এমএএইচ সেলিম। সেখানে বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক শ্রী সাগর সাধু ঠাকুর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সেখানে অনেক ভক্তরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এএইচ সেলিম ঠাকুর বাড়ির সবার কাছে আগামী জাতীয় নির্বাচনের জন্য আশীর্বাদ চান। মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুরসহ সবাই তাকে আশীর্বাদ করেন এবং আসন্ন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান দেন।

উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম ৯০ এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য থাকাকালীন মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি।

বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিতে তার ফেরার ঘোষণায় বাগেরহাটে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সব শ্রেণিপেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X