কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি : ইশরাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মন্ত্রী বা এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসেননি। ব্যক্তিগত অর্থবিত্ত, ব্যবসা-বাণিজ্য কিংবা কোনো ধরনের স্বার্থসিদ্ধির মনোবাসনা তার রাজনীতিতে আসার কারণ নয়। নগরবাসীর নিত্যদিনের সমস্যা সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমাদের এই শহর যানজট, জলাবদ্ধতা, গ্যাস সংকট, ভাঙাচোরা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থাসহ নানা সমস্যায় জর্জরিত। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, বেকারত্ব ও দারিদ্র্য যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করার পর থেকেই আমি আরও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই। জনগণের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে, সেই লড়াই আজীবন চলবে। ইনশাআল্লাহ, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণ প্রতি পাঁচ বছর অন্তর ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।

স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমরা একটি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। কোনো চাঁদাবাজি থাকবে না, অবৈধ স্থাপনা দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করতে দেওয়া হবে না। আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, শিশুরা যেন দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করব।

মরহুমা বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে ইশরাক হোসেন বলেন, তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন। অশ্লীল ও অসভ্য আক্রমণের শিকার হয়েও তিনি কখনো কটু ভাষায় প্রতিক্রিয়া জানাননি। সহনশীলতা, ধৈর্য ও মানবিক রাজনীতির যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, আমরা সেই পথেই চলতে চাই।

তিনি বলেন, মতপার্থক্য থাকবে, কিন্তু জাতিকে বিভক্ত করা যাবে না। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

ইশরাক হোসেন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বিএনপির সহ সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, নবাবপুর দোকান মালিক সমিতি সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক শহিদুল হক শহীদ, দোকান মালিক সমিতির সহসভাপতি মুসাসহ দোকান মালিক সমিতির নেতারা, আলেম-ওলামা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X