কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোপূর্বে ২৭০ আসনে দলটির ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। তবে ইতোমধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। তাই এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২ আসনে দলের লক্ষ্য, নীতি-আদর্শের সঙ্গে মিল আছে এমন সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে চরমোনাই পীরের দল।

তবে বাকি আসনগুলোকে ঘিরে কারও সঙ্গে জোটে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, সামনে কি হবে এটা কেউ বলতে পারে না। তবে আজকে পর্যন্ত এটিই আমাদের অবস্থান। আর জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এর আগে, আজ সকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করীম আবরারের সঙ্গে কথা হলে তিনি জানান, তারা চূড়ান্তভাবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে থাকছেন না। এ সময় অন্য কারও সঙ্গে জোট করবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ।’

তার আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন ছাড়া জামায়াতসহ বাকি ১০ দলের আসন ভাগাভাগি হয়। মোট ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করে দলগুলো।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X