কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে মহিলা জামায়াতের বৈঠকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি কর্মসূচিতে বাধা, নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখা এবং জামায়াত–শিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদের উদ্ধার করতে গেলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা ও জামায়াত-শিবিরের কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে জিরো টলারেন্স নীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করা হচ্ছে এবং নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে।

সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সব ধরনের ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X