কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ভিডিও’ ভাইরাল বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন রেখে লেখেন, ‘ভিডিও ধারণ হওয়ার সময় দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি না করে, ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা নিশ্চয়ই বিরোধীদলের ফতোয়া মোতাবেক ইসলামিক?’

তিনি জানতে চেয়ে লেখেন, ‘এই এমপিকে কি মাননীয় বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায়মুক্তি দেওয়ার জন্য শিগগিরই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিবৃতি দেবেন?’

তিনি আরও লেখেন, ‘সবকিছুর জন্য আমাদের, আপনাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই দলের গঠনতন্ত্রে উল্লেখিত শরিয়া আইনের ভিত্তিতেই মাননীয় এমপি মহোদয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন মাননীয় বিরোধীদলীয় নেতা।’

সবশেষে রাশেদ খাঁন লেখেন, ‘মাননীয় রাহাবারের (পথপ্রদর্শক) ওপর আস্থা ও বিশ্বাস রাখুন।’

এর আগে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আলোচনা শুরু হলে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কালবেলা/এসআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X