কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
সংসদ নির্বাচন

রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটকে সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রেকর্ড উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক সংস্থাসহ মোট ৩৩০ বিদেশি পর্যবেক্ষক এই জোড়া নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন, যা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিসহ ৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে অন্তত ৬৩ পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭ জন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১ জন প্রতিনিধি থাকবেন।

ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দর। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং ৩২ স্বতন্ত্র পর্যবেক্ষক এই তালিকায় যুক্ত হয়েছেন।

স্বতন্ত্র পর্যবেক্ষকরা ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো বৈশ্বিক সংস্থার প্রতিনিধিত্ব করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সফরের সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ জানান, এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়াসহ বেশ কিছু আমন্ত্রিত দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি। এছাড়া সাউথ এশিয়ান ইলেকট্রোরাল ম্যানেজমেন্ট বডিস (ফেমবোসা) থেকেও প্রতিনিধি দল আসার কথা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসন, ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দিনে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X