কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়ী হলে ছাত্রদের মাঝে ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দেবে বিএনপি : আব্দুস সালাম 

সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে সারাদেশে ফ্রি ওয়াইফাইসহ সব রকম সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের হাতের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ কথা বলেন।

তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতা এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা-১৭ এলাকার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে পুরোনো অ্যানালগ সিস্টেম চলবে না। আপনারা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন ডিজিটাল ওয়াইফাইয়ের মাধ্যমে। কিন্তু আমাদের দেশ দরিদ্র। ছাত্রদের আর্থিক সংকট আরও বেশি। অথচ তাদেরই বেশি প্রয়োজন সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখার। সে আইডিয়া মাথায় রেখেই বিএনপি নেতা তারেক রহমান ছাত্রদের জন্য অনেক রকম সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষভাবে ওয়াইফাই সেবা ফ্রি করে এ সেবাকে তিনি তাদের হাতের কাছে এনে দিতে চান। এটা ছাত্রের জন্য বিরাট সুযোগ। এর মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হবেন।

ছাত্রদের জন্য এই ওয়াইফাই সেবা দান শুধু ছাত্রদলের জন্য নয়, সব ধর্মের এবং বর্ণের ছাত্রছাত্রীরা সেটা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ছাত্ররা ইনফরমেশন হাতের কাছে পেয়ে যাবেন। পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন। দেশে-বিদেশে চাকরি পাওয়াও সহজ হবে।

জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সব শ্রেণিপেশার মানুষের রক্তদানের মাধ্যমে। সেখানে ছাত্রদের ভুমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু একটা বিশেষ গোষ্ঠী ২৪ এর এই অর্জনকে ছিনতাই করতে চায়। তারা ছাত্রলীগের কাছ থেকে অপরাজনীতি শিখেছে এবং জুলাই বিপ্লবের কথা বলে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছে। আপনারা যখন আপনাদের ত্যাগ এবং আপনাদের নেতাদের ত্যাগের কথা তুলে ধরবেন তখন তারা নিজে থেকে আউট হয়ে যাবে। পজিটিভ রাজনীতির এটাই হচ্ছে শুভ দিক। জুলাই বিপ্লবের কথা বলে যারা রাষ্ট্রীয় সুযোগ নিচ্ছে তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন ৩০% ভোটার ছাত্র এবং তরুণ তরুণী। আপনারা ছাত্রদের মাঝে পরিচ্ছন্ন রাজনীতির ধারা সৃষ্টি করবেন। কখনো অপরাজনীতি করবেন না এবং অপরাধনীতি যারা করে তাদের প্রতিহত করবেন। ছাত্রলীগ অপরাজনীতি করে নিঃশেষ হয়ে গেছে। তাদের রাজনীতি সাধারণ ছাত্র ও সাধারণ মানুষ কেউই গ্রহণ করেনি। মনে রাখবেন জোর করে ভালোবাসা হয় না।

জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোন এর সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির।

এছাড়াও তিতুমীর কলেজের ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X