শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে মুখোমুখি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতের আমির ড. শফিকুর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতের আমির ড. শফিকুর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে মুখোমুখি বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । তিনি বলেছেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি গণমঞ্চে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারব এবং সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেব।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে জামায়াত আমির এই আহ্বান জানান।

ওই পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক প্রক্রিয়ার বৈধতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায্যতা ও জন-আস্থা না থাকলে কোনো নির্বাচনী ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।’

ডা. শফিকুর রহমানের মতে, জুলাই বিপ্লবের পর তরুণদের কাছে রাজনীতিকে সভ্য, দায়িত্বশীল ও সংঘাতমুক্ত হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব।

জামায়াত আমির বলেন, গণমাধ্যম ও জনগণের সরাসরি পর্যবেক্ষণের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হওয়া উচিত উন্মুক্ত সমালোচনা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হওয়া প্রয়োজন।

যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X