কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

ইইউ ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
ইইউ ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচজন ইরানি বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তথ্য দমন ও সরকারি দমন-পীড়নে সহায়তার অভিযোগে একটি সাইবার গ্রুপের শীর্ষ ব্যক্তিকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানায়, নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে আশিয়ানে সাইবার গ্রুপের প্রতিষ্ঠাতা নিমা সালেহিকে। ইইউর দাবি, তার নেতৃত্বাধীন গ্রুপটি ইরানের সাইবার পুলিশ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচ বিচারকের নাম প্রকাশ করেনি ইইউ।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ইরানি বিচারকদের বিরুদ্ধে আজ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি বলেন, তেহরান যখন অভ্যন্তরীণ দমন-পীড়ন আরও জোরদার করছে, তখন দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ইইউ তার পদক্ষেপ অব্যাহত রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মোট ২৬৯ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X