কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না : তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি শাসনক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পুনর্বহাল করতে চায়।’

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় মনে করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে নিজেদেরই সতর্ক ও সচেতন থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে৷ তবে রাজনীতিতে বিলীন হয়ে যাবে না। রাজনীতির চাদরে পেশাদারত্ব যেন আচ্ছাদিত না হয়, এ ব্যাপারে সেনাবাহিনীকে প্রত্যেক সদস্যকে সচেতন থাকা জরুরি।’

সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত হয়, এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না ও ভবিষ্যতেও করবে না জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি সব সময় বাংলাদেশের পক্ষের দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী থাকে৷ সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা অক্ষুণ্ন থাকে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আছে।’তারেক রহমান আরও বলেন, ‘বিগত দেড় দশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ও গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা ও সদস্য নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশ ফ্যাসিস্ট ও তাবেদারির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র ও মানুষের স্বাধীনতাই ভূলুণ্ঠিত হয়নি, বরং একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।’

‘এমনকি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর পিলখানায় পরিকল্পিতভাবে সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাকাণ্ডের দিনটি সেনাবাহিনীও যথাযথ গুরুত্ব সঙ্গে পালন করতে পারেনি, অথবা পালন করতে দেওয়া হয় নাই।’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘২০০৯ সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাকাণ্ডের পর পতিত পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পরিবর্তন করে ফেলা হয়েছিল।’

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনাবাহিনীর কিছু বিধিমালার পরিমার্জন বা সংস্কারসহ অবসর সেনা কর্মকর্তাদের এমন সুপারিশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে আপনাদের সুপারিশ বাস্তবায়ন জন্য সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে বাস্তবায়ন এর ইচ্ছা আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X