কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে সমর্থনে একযোগে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চার স্বতন্ত্র প্রার্থী। ছবি : সংগৃহীত
তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চার স্বতন্ত্র প্রার্থী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেয়া হয়।

তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন- ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।

তারা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের চারজন প্রার্থীর মধ্যে দু’জন সশরীরে দেখা করতে এসেছিলেন। আর দু’জন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে আমি তারেক রহমানকে কেন সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ- সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ, আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ’৭১-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকম চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, আমি আজকে একটি স্লোগান সমর্থন করতে এসেছি, সেই স্লোগান হচ্ছে- ‘সবার আগে বাংলাদেশ’। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন করেছেন এবং ভোট দেয়ার অঙ্গীকার করেছেন- তাদের উদ্দেশে আহ্বান জানাই, তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X