কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণার উৎস : মোস্তফা জামান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণার উৎস। তার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামই আজকের বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, তার পরিবারের মঙ্গল এবং তার নেতৃত্বাধীন নবগঠিত সরকারের সফলতা কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মোস্তফা জামান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণের পথে এগিয়ে যাবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বিশেষ করে রিকশা, ভ্যান ও অটোচালকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মো. আমিনুন্নবীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন আশফাকুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. মাহফুজুর রহমান।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X