কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক সচিব হলেন মনিরুল সোহাগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা মনিরুল ইসলাম সোহাগকে নিজের ‘রাজনৈতিক সচিব’ হিসেবে নিয়োগ দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার লক্ষ্যেই এই নিয়োগ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ সময় ধরে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত চড়াই-উতরাইয়ে ছায়ার মতো পাশে ছিলেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তার নিরলস সহযোগিতা ও ত্যাগের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছি।’

জানা গেছে, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ এখন থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়ক হিসেবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং জনসাধারণের সমস্যার কথা সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে, মনিরুল ইসলাম সোহাগের এই নিয়োগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করছেন, একজন মাঠপর্যায়ের নেতা এই দায়িত্বে আসায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সচিবের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এমপি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সোহাগ তার অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। তার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং সংগঠনের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X